গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন কুদরতে খোদা সবুজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবসে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের দশম সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল ষ্টার নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি

2025-12-16T21:10:47+00:00
2025-12-16T21:10:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন কুদরতে খোদা সবুজ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১২২)
X

মহান বিজয় দিবসে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের দশম সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল ষ্টার নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তাঁকে এই গুণি সাংবাদিক অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা তার হাতে গুণী সাংবাদিকের অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার (মিরপুর ও ইবি) থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি প্রমুখ। 

এর আগে সাংবাদিক কুদরতে খোদা সবুজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএসসিআরপি) ও অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্কিনকেয়ার মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২৪’ এর পুরস্কার পান।

এ ছাড়াও ২০২২ সালে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) তত্ত্বাবধানে এবং এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় তিন মাস ব্যাপী স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ অর্জন করেন। একই বছর আর্থ জার্নালিজম নেটওয়ার্কের সহায়তায় এবং ডেটাফুল আয়োজিত জলবায়ুবিষয়ক রিপোর্টিংয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। 

২০২২ সালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ভূমি অধিকার, কৃষিজমি, জলাশয় এবং পরিবেশ সংরক্ষণে মিডিয়ার ভূমিকার ওপর তিন দিনব্যাপী সাংবাদিকদের ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করেন তিনি। ২০২৪ সালে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং এমআরডিআইয়ের আয়োজনে জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতায় মেন্টারশিপের প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২৩ সালে ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন) এবং সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজ (সিএপিএস) আয়োজিত পরিবেশগত সাংবাদিকতায় ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণে গ্রহণ করেন সবুজ। 

এছাড়াও ২০২২ সালে মেটা জার্নালিজম প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের আয়োজনে ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২১ সালে সেন্টাল ফর কমিউনিকেশন অ্যাকশন ফর বাংলাদেশ, সেন্টার ফর ইনভেসটিগেশন রিপোর্ট এবং ফেসবুক জার্নালিজম প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রায় দেড় দশকের সাংবাদিকতা জীবনে সাংবাদিক কুদরতে খোদা সবুজ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার কাজ করেছেন। বর্তমানে তিনি সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল ষ্টার নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy