হাদির ওপর গুলির ঘটনায় শেরপুর সীমান্ত থেকে আটক ২

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আরও ২ জনকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ

2025-12-16T21:13:00+00:00
2025-12-16T21:13:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির ওপর গুলির ঘটনায় শেরপুর সীমান্ত থেকে আটক ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম   (ভিজিট : ৯৩)
X

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আরও ২ জনকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা। বিকেলে উপজেলার বারোমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। 

সন্ধ্যায় দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান। পরে তাদের নালিতাবাড়ী থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার বারোমারি এলাকার নিকলাস রেমার ছেলে চিসল নেংমিংজা (২৭) ও ফিলিক্স চাম্বুগং এর ছেলে বেনজামিন চিরান (৪৫)। তাদের মধ্যে বেনজামিন চিরান ভারতে অবৈধভাবে মানুষ পাচারকারী ফিলিপের মামাশ্বশুর ও চিসল নেংমিংজা ফিলিপের ঘনিষ্ঠ সহযোগী।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, গত তিনদিন ধরে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একইসাথে টহল জোরদার করা হয়েছে।

এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস নেংমিংজাকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। 

ময়মনসিংহ সেক্টর বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। 

হামলায় অভিযুক্ত ব্যক্তিরা এ অঞ্চল দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে, তবে তাকে পাওয়া যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy