চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল,

2025-12-16T21:31:12+00:00
2025-12-16T21:31:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম   (ভিজিট : ২০০)
X

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নানান কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপোধ্বনির মাধ্যমে শুরু জেলা প্রশাসন আয়োজিত দিনের কর্মসূচি। এরপরই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে কর্মকর্তাগণসহ 

সকল সরকারি দপ্তর সমূহ- সিভিল সার্জন, উপজেলা প্রশাসন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা,গণপূর্ত বিভাগ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা তথ্য অফিস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিস,ইসলামী ফাউন্ডেশন,হরিমোহন উচ্চ বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ),ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,জেলা খাদ্য বিভাগ, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা প্রাথমিক শিক্ষা অফিস,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা সমাজ সেবা অধিদপ্তর,বন বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা সমবায় অফিস, বিএডিসি (বীজবিপণন), জেলা নির্বাচন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, হটিকালচার সের্টার, কল্যাণপুর, জেলা মৎস্য বিভাগ, জেলা রেজিস্ট্রার অফিস,ঔষধ প্রশাসন, জেলা কার্যালয়, বি,আর,টি,এ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কর্মকর্তাগণ, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক—সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯টায় নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এসময় তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করেন এবং পুলিশ, আনসার বিএনসিসি, স্কাউট ও গার্ল গাইডসদের কুজকাওয়াজ পরিদর্শন করেন। এখানে পায়রা ও বেলুন উড্ডয়ন করা হয়। পরে ডিসেপ্লে অনুষ্ঠিত হয়।

পরে বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আনিসুর রহমান।

এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচিও পালন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy