লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন

2025-12-16T21:33:49+00:00
2025-12-16T21:33:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৩৫)
X

লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন করে সদর উপজেলার মোল্লারপোল উন্নয়নমূলক কার্যক্রম ফোরাম। 

এদিন বিকালে, মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী, ভালো মানুষ, ইমাম ও শিক্ষকদের পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, রায়পুরের ৭ নং বামনি ইউনিয়ন জামায়াতের আমীর মঞ্জরুল কবির, সাবেক ছাত্রদল নেতা এম.এ মোমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোল্লারপোল উন্নয়নমূলক কার্যক্রম ফোরাম এর পরিচালক রাজু হোসেন, উদ্যোক্তা রিয়াজ উদ্দিন মোল্লা, সদস্য আবদুল মতিন মোল্লা, ফরাদ মোল্লা, রাকিব মোল্লা, মানিক খলিফা, আরিফ হোসেন মুজাফফর, সুমন রানা, সুমন হোসেন, রাজন মোল্লাসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এর প্রতিরোধে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এছাড়া বিকল্প কর্মসংস্থানে উৎসাহিত করা। প্রয়োজনে পুঁজি দিয়ে সহায়তা করা। 

আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতিসত্তার সর্বশ্রেষ্ঠ অর্জন। এই অর্জন ভবিষ্যতেও জাতিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy