গাজীপুরে টেক্সটাইল কোম্পানিতে আগুন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে জান্নাতুল টেক্সটাইল কোম্পানি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার দুপুর ১২ টা ১০ মিনিটে কোনাবাড়ীর আমবাগ

2025-12-16T21:41:31+00:00
2025-12-16T21:41:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে টেক্সটাইল কোম্পানিতে আগুন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম   (ভিজিট : ১৫১)
X

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে জান্নাতুল টেক্সটাইল কোম্পানি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২ টা ১০ মিনিটে কোনাবাড়ীর আমবাগ এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে কারখানা থেকে হঠাৎ বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক কারখানার ভিতরে এক জায়গায় আগুন জ্বলতে দেখে।পরে আগুন মুহূর্ত ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়।

কারখানার ম্যানেজার শামীম মিয়া জানান ১২ টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তখন কয়েকজন শ্রমিক হঠাৎ আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পুরো কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি  হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান ১২ টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগুন নেভাতে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করার পর দীর্ঘ ১ ঘন্টা  অর্থাৎ পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 

তিনি আরও জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। তিনি আরও বলেন আগুনে পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy