প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ এএম (ভিজিট : ১৮৯)

X
খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার ঘোলখার ক্রিকেট ও ফুটবল টিমের সমন্বয়ে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফাইনাল ম্যাচ,সিজন ৯ ঘোলখার যুবসমাজ,প্রবাসীদের আয়োজনে ঘোলখার ঐতিহাসিক গাছতলা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এই ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মাইনুদ্দিন ভূঁইয়া, আরিফ খন্দকার,শেখ পাপ্পু, খাইরুল খাঁন, রানা হাজারীর সঞ্চালনায়,এসময় ধরখার ইউপির মেম্বার ইনসান ভুঁইয়া,শাহীন খাঁন, কাশেম সরকার,আরিফ,জামির ব্যাপারীসহ এলাকার সম্মানীত ব্যক্তি, যুব সমাজ ও এক ঝাঁক ক্রিয়া প্রেমী তরুণরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় লাল দল বনাম সবুজ দল প্রতিদ্বন্দ্বিতা করেন। সবুজ দল লাল দলকে হারিয়ে বিজয়ী হয়েছেন।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সাগর ও গেইম চেইনজার আরাফাত খাইরুল কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জানতে চাইলে খেলার আয়োজকরা বলেন,প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। ইনশাআল্লাহ্ আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।