জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাবেক এমপি নিজামের সাক্ষাৎ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ এএম (ভিজিট : ৪৬)

X
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী থানার এলাকার শান্তি শৃঙ্খলা বজায়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু, চাঁদাবাজ ও চিহ্নিত দুষ্কৃতকারীদের দমনসহ মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি আহসান হাবিব পলাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরে ডিআইজি অফিসে নিজাম এ সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাসান বারি নুর। সাক্ষাতে সরওয়ার জামাল নিজাম দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এছাড়া তিনি আনোয়ারা ও কর্ণফুলী থানায় পুলিশ অফিসার ও কনস্টেবল দেয়ার দাবি জানান। তিনি আরো বলেন আনোয়ারা কর্ণফুলী শিল্প এলাকায় পরিণত হওয়ায় বহিরাগত অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ শংকিত। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে নিজামকে আশ্বস্ত করেন।