প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম (ভিজিট : ১১৪)

X
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, লোহাগাড়ার মাটি ও মানুষের পরম বন্ধু মজলুম জননেতা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
তিনি বলেন,বিজয় দিবসের প্রকৃত আনন্দ ও সূফল সেদিন ভোগ করবে সবাই; যেদিন শ্রমিক তার প্রকৃত অধিকার ফিরে পাবে! দূর হবে মালিক শ্রমিক বৈষ্যম্য। শ্রেণী বৈষম্য দূরিকরণে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তার ফসল পেতে হলে ঘুষ, দূর্নীতি,গুম, খুন,হত্যা ও বন্ধ হতে হবে। আর শোষনমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করার জন্য ইসলামকে রাস্ট্র ক্ষমতায় আনতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া বটতলী শহর শাখার সভাপতি ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি এম,রফিক দিদার, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণের সহকারী সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ ইছহাক,চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মৌলানা নুরুল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবু তাহের,শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা সভাপতি মাষ্টার আবদুস সালাম,বটতলী শহরের মোহতরম আমীর প্রফেসর জালাল আহমদ, বটতলী শহর উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মৌলানা মনির আহমদ উপজেলা অর্থ সম্পাদক আলহাজ্ব আবদুল আলম আবদুল্লাহ, ঢাকসুর নবনির্বাচিত সূর্যসেন হলের পাঠাগার সম্পাদক মো:এমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাইহান জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক হেলাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বটতলি আদর্শ থানা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন জুনাইদ প্রমুখ। আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্যবৃন্দ এবং সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।