গাংনীর পৃথক দুটি স্থানে দুঃসাহসিক চুরি

গাংনী(মেহেরপুর)প্রতিনিধি

সারাবাংলা

গাংনীর চেংগাড়া বাজারের বিসিআইসির সার ডিলার মেসার্স শহিদুল ইসলাম ট্রেডার্স ও গাড়াডোব ভাই ভাই টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সে দুঃসাহসিক

2025-12-17T12:42:22+00:00
2025-12-17T12:42:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীর পৃথক দুটি স্থানে দুঃসাহসিক চুরি
গাংনী(মেহেরপুর)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম   (ভিজিট : ৩৮)
X

গাংনীর চেংগাড়া বাজারের বিসিআইসির সার ডিলার মেসার্স শহিদুল ইসলাম ট্রেডার্স ও গাড়াডোব ভাই ভাই টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়।

সার ডিলার শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে সারের গুদামে এসে তিনি দেখতে পান গুদামের তিনটি তালা ভেঙ্গে ৭০ বস্তা ইউরিয়া সার চুরি হয়ে গেছে। যার মুল্য সাড়ে ৯৪ হাজার টাকা। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা কৃষি অফিসার ও গাংনী থানা পুলিশকে জানানো হয়েছে।

অপর দিকে গাড়াডোব ভাই ভাইটেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্স থেকে প্রায় ৪০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ডসহ বিভিন্ন ধরনের সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মাসুম রেজা জানান, রাতে চোরেরা দোকানে ঢুতে চুরি করে। সিসিটিভির ফুটেজে চোর এবং চুরির ঘটনা দেখা গেলেও চোর সনাক্ত করা যায়নি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না। তবে খোঁজ নিয়ে আইনানুগ পদক্ষেপ নিবেন বলে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy