প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:০৩ পিএম (ভিজিট : ৯৫)

X
নীলফামারীর জলঢাকায় দিন দিন বেড়েই চলছে চুরি সংক্রান্ত ঘটনা।সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব বালাগ্রাম চেয়ারম্যান পাড়া এলাকার হাফিজুর রহমান"র ছেলে মাদ্রাসা শিক্ষক শামীম নেওয়াজ ও সুমন নেওয়াজ এর বাড়ির গোয়াল ঘরের দিনের বেড়া কেটে পাঁচটি দেশী গরু চুরি করে নিয়ে যায়। এঘটনায় ওই এলাকায় গরুর খামারীসহ সাধারণ জনগণের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।
এর আগে গত ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে জলঢাকা পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের সামনে থেকে পৌরসভার আমরুল বাড়ি এলাকার রুহুল আমিন এর ছেলে আব্দুর রাজ্জাক রিংকু এর মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরের দিন ১৪ ডিসেম্বর রোববার বিকেলে জলঢাকা গ্যাস পাম্প সংলগ্ন গরু হাটির সামনে থেকে পৌরসভার চেরেঙ্গা ডাকুরডাঙ্গা এলাকার মনির উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম এর মোটরসাইকেলটি চুরি হয় এবং রাতে একই এলাকার ছিতা নন্দ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায়ের গোয়াল ঘরের বেড়া কেটে দুইটি গরু চুরি করে নিয়ে যায়।
এভাবে প্রতি দিনেই একের পর এক বেড়েই চলছে চুরি সংক্রান্ত ঘটনা। চুরি আতঙ্কে সকল প্রকার ব্যবসায়ীসহ গোটা উপজেলা বাসি।
চুরির ঘটনায় জানতে চাইলে সদ্য যোগদানকারী জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,আমরা চোরদের সনাক্ত করে ধরার চেষ্টা করছি কিন্তু প্রয়োজনের তুলনায় আমার থানায় পুলিশ অফিসার কম থাকায় কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তবে আসা করছি খুব শীঘ্রই চোরদের ধরে চুরি সংক্রান্ত ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।