মধুখালীতে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী পাইলট

2025-12-17T13:09:24+00:00
2025-12-17T13:09:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেসক্লাবের আয়োজনে
মধুখালীতে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের স্টলে ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণ করা হয়।

এর আগে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় তিনি মধুখালী প্রেসক্লাবসহ মেলার সকল স্টল পরিদর্শন করেন। সে সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, মধুখালী দুর্নীতি দমন কমিশনের সভাপতি মুন্সি আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক রাজিব হোসেন, সহ প্রচার সম্পাদক আবির হোসেন আবু, সাংবাদিক সহিদুল ইসলাম, পার্থ রায় প্রমূখ।

বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাব স্টলে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন এটি একটি ব্যতিক্রমী উদ্দ্যোগ। ছোট ছোট শিক্ষার্থীরা কলম দিয়ে তাদের উজ্জল ভবিষ্যৎের দিকে এগিয়ে যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy