সাঁথিয়ায় ‎একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখা ও একক আসনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার ঘোষণার

2025-12-17T13:19:33+00:00
2025-12-17T13:19:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় ‎একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:১৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখা ও একক আসনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার ঘোষণার দাবিতে বিশাল  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার  (১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়াবাসীর ব্যানারে  উপজেলার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। এতে সর্বস্তরের জনগণের ঢল নামে।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি কুচক্রী মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। বেড়াকে আবারো সাঁথিয়ার সঙ্গে নেওয়ার পাঁয়তারা করছে। গুটিকয়েক লোক চায় না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, এ ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাঁই হবে না। একক আসন নিয়ে ষড়যন্ত্র সাঁথিয়াবাসী মেনে নেবে না।’ অবিলম্বে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার স্বীকৃতি দিতে হবে। এছাড়াও সাঁথিয়ার মাটিতে এদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

‎বক্তব্যে আরও বলেন, যারা কালো টাকার পাহার গড়ে কোর্টে গিয়ে খরচ করছেন, সাঁথিয়াবাসী আজীবনের জন্য আপনাদের ছুঁড়ে ফেলে দিবে। এই মাটিতে আর আপনাদের কোন ঠাঁই হবে না। যদি একক আসন বহাল রাখা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন।

‎সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে ও মাহাদী হাসান, শিখন মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন, মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, জোরগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ, বকুল হোসেন, আসলাম উদ্দিন খান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy