ঘাটাইলে মন্দিরে ঢুকে কালি প্রতিমার বিগ্রহ ভাংচুর

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে গারট্র গ্রামে পঞ্চগ্রাম নাট মন্দিরে ঢুকে কালি প্রতিমার বিগ্রহ ভাংচুর করেছে দুবৃত্তরা।(১৬ডিসেম্বর)মঙ্গলবার দিবাগত

2025-12-17T15:47:36+00:00
2025-12-17T15:47:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মন্দিরে ঢুকে কালি প্রতিমার বিগ্রহ ভাংচুর
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১৪৯)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে গারট্র গ্রামে পঞ্চগ্রাম নাট মন্দিরে ঢুকে কালি প্রতিমার বিগ্রহ ভাংচুর করেছে দুবৃত্তরা।(১৬ডিসেম্বর)মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার , এএসপি সার্কেল ,অফিসার্স ইনচার্জ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম, ওবায়দুল হক নাসির স্থল পরিদর্শন করেছেন।

পঞ্চগ্রাম নাটমন্দিরে যুগ্ম সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র সাহা জানান মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দিগড় ইউনিয়নে পঞ্চগ্রাম নাটমন্দির প্রাঙ্গনে অবস্থিত কালি মন্দিরে ঢুকে কালি প্রতিমার বিগ্রহ ভেঙ্গে যায়। এমনকি যাতে কেউ বাহিরে বের হতে না পারে আশে পাশের বাড়িতে আগে থেকেই মুল ফটক লাগিয়ে দেয়।  সকালে পাশের বাড়ির অজয় সাহার স্ত্রী মন্দিরে প্রনাম করতে গেলে মন্দিরে ভিতরে থাকা ৫টি বিগ্রহের প্রতোকটি হাত ভাঙ্গা দেখতে পান।পরে বিষয়টি মন্দির কমিটিকে জানান, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার সদস্য সচিব অরুন জ্যোতী সান্যাল জানান মন্দির কমিটির লোকজন আমাকে জানালে পরিদর্শন করি ঘটনারা সত্যতা পাই।

এ বিষয়ে পঞ্চগ্রাম মন্দির কমিটির সাধারণ সম্পাদক ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের  উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে জাানান কে বা কাহারা মন্দিরে বিগ্রহ ভেঙ্গেছে সেটা আমরা জানিনা । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আবু সাঈদ মুঠো ফোনে জানান আমি, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থলে গিয়েছি মন্দিরে বিগ্রহ ভাঙ্গার সথে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার সর্বাত্নক চেষ্টা চালাচ্ছি। 

ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম বিগ্রহ ভাঙ্গার সাথে জড়িত কেউ থাকলে খুজে বের করে তাকে আইনের আওতায় আনা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy