‎মানিকগঞ্জে ডিবির অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধার একজন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায়

2025-12-17T16:12:19+00:00
2025-12-17T16:12:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‎মানিকগঞ্জে ডিবির অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধার একজন গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৫)
X

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জের একটি অভিযানিক দল সদর থানাধীন জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. হিমেল হোসেন, এসআই সুরেশ রাজবংশী ও এসআই আশিকুর রহমান।
‎এ বিষয়ে আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় প্রেস বিজ্ঞপ্তি দেন ডিবি পুলিশ মানিকগঞ্জ।‎অভিযানকালে ভেজাল মধু তৈরির সময় হাতেনাতে আটক করা হয় মো. হারেজ আলী সেখ নামের এক ব্যক্তিকে। তিনি পাবনা জেলার সুজানগর থানার সুজানগর গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে।
‎পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ভেজাল মধু তৈরি করতেন এবং তা খাঁটি মধু বলে প্রতি বোতল ৪০০ থেকে ৫০০ টাকা দরে জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলেন।
‎পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হলে আদালত অভিযুক্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত ভেজাল মধু জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy