বেলকুচিতে রাধা গোবিন্দ মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

দেশ মাতৃকার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তি কল্পে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী (আদালতপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীশ্রী

2025-12-17T16:14:53+00:00
2025-12-17T16:14:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে রাধা গোবিন্দ মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ৮৩)
X

দেশ মাতৃকার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তি কল্পে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী (আদালতপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের কীর্তনিয়াদের নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠান শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। 

সোমবার ও মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন। অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহা বলেন, ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ২ টি ভারতীয় কীর্তনীয়া দল দুটি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন। এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন ভারতের শ্রী পলাশ রায় নবদ্বীপ ও ভারতের কলকাতার কৌশিক ব্যানার্জী, দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন নাটোরের শ্রীমতি সুবর্ণা রানী সরকার ও দিনাজপুরের কুমারী অর্পিতা সরকার (মনা)। 

এবার এ অনুষ্ঠানে জেলাসহ আশপাশের জেলার প্রায় চার হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনিতি, স্বেচ্ছাসেবি ও সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহন করে। 

অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্রী তপন সাহা বলেন, আমরা খুব আনন্দ মুখর ভাবে অনুষ্ঠানটি করতেছি। আমাদের এই অনুষ্ঠানে প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা ও উৎসব মুখর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করছেন। 

বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা বলেন, এখানে দেশ ও দেশের বাইরে থেকে কীর্তনীয়া দল আশায় বেলকুচি ও জেলার আশপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এসেছে। এখানে অনেক সুষ্ঠ, সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। ধনঞ্জয় সাহা (পল্টন) বলেন বিশ্ব শান্তি কল্পে আমাদের এ অনুষ্ঠান। আমাদের এই কীর্তন অনেক সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy