প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম (ভিজিট : ৩৩)

X
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি বাসের চাপায় মনছুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত মনছুর রহমান বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটাকাজিপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, দুপুরে গুরুদাসপুর থেকেমোটরসাইকেল যোগে নিজ বাড়ি বড়াইগ্রামের ভিটাকাজিপুর ফিরছিলেন। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে হাজিরহাট এলাকায় মহাসড়ক হওয়ার সময় যাত্রীবাহি রাজকীয় পরিবহন সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।