মধুখালীতে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মধুখালী (ফরিপদুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম (ভিজিট : ১৯৪)

X
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মধুখালীতে আনন্দঘন পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত ৮টায় আলোকিত যুব ফাউন্ডেশনের আয়োজনে ইমামবাড়ী সংলগ্ন খেলার মাঠে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন মধুখালী পৌর যুবদলের সদস্য সচিব রায়হান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিন্না শেখ, সাবেক সহ-সভাপতি মাসুদ শেখ, মির্জা মুহিদ, পান্নু শেখ, মির্জা জীবন, শেখ জুবায়েদ প্রমূখ। খেলা শেষে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।