
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নাচোল মধ্য বাজারে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান, সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন।
এই অনুষ্ঠানে নাচোল পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।