আনসার ভিডিপির প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম (ভিজিট : ৪৩)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে আনসার ভিডিপির সদস্যদের ১০ দিনের প্রশিক্ষণ বুধবার (১৭ ডিসেম্বর) উদ্বোধন করা হয়।
বামনহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী টাঙ্গাইল জেলা কমান্ডেন্ট আনসার মো: রেজাউল ইসলাম পিভিএম। বিশেষ অতিথি ছিলেন, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন খান। উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষিকা নাসরিন আক্তার ও জাহিদ হাসান প্রমুখ।