ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুরে বিজয় দিবস উদযাপনে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে

2025-12-17T16:51:24+00:00
2025-12-17T16:51:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৯)
X

জামালপুরের ইসলামপুরে বিজয় দিবস উদযাপনে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

তিনি বলেন, “একটি কুচক্রী মহল বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রতিহত করতে উঠে-পড়ে লেগেছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন, যাতে কোনো অপশক্তি ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার ভোট নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।”

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফেরাত কামনা করে, বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর পক্ষে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এছাড়াও আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপল মাস্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

অপরদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এএসএম আব্দুল হালিম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy