খালে ভাসছিল নিখোঁজ ব্যক্তির লাশ

আনোয়ারা( চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের নয় দিন পর খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে

2025-12-17T16:59:18+00:00
2025-12-17T16:59:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালে ভাসছিল নিখোঁজ ব্যক্তির লাশ
আনোয়ারা( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৮৭)
X

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের  নয় দিন পর  খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আনোয়ারা সদর ইছামতি খাল থেকে এই লাশ  উদ্ধার  করা হয়েছে। 

নিহত আবু সৈয়দ উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির মালেকুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানাধীন সদর এলাকার কেজি ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। জানা যায় 

বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার খাদ্যগুদামের পাশের ইছামতী খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দা মিলু আকতার। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বজনরা। পরে পরিবারের সদস্যরা লাশটি আবু সৈয়দের বলে শনাক্ত করেন। 

নিহতের পুত্র হেলাল উদ্দিন বলেন, ‘গত ৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে আমার বাবা আনোয়ারা থানাধীন ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে আমার মা ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বাবার লাশ এভাবে উদ্ধার হবে, এমন ধাক্কা মনে লেগেছিলো। বাবার পরনে লুঙ্গি ও গলার তাবিজ থেকে লাশ শনাক্ত করতে পেরেছি।’

প্রত্যক্ষদর্শী মিলু আক্তার বলেন, “সকালে ঘুম থেকে উঠে গরু নিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ খালের দিকে তাকিয়ে দেখি উল্টো হয়ে একটি লাশ ভাসছে। আমি খুব ভয় পেয়ে যাই।  দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই।”

স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, গত কয়েকদিন আগে তিনি (আবু ছৈয়দ) ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি নিখোঁজ আবু সৈয়দের মরদেহ বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy