‘বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ হলে ভারতীয়রা না খেয়ে মরবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের বাজেটের সিংহভাগ বাংলাদেশ থেকে যায় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় হোসেন মার্কেটের সামনে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে’ এ মন্তব্য করেন তিনি। এর আগে বিকেল ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি’ শুরু করে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।

2025-12-17T17:26:17+00:00
2025-12-17T17:26:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ হলে ভারতীয়রা না খেয়ে মরবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ২০৫)
X

ভারতের বাজেটের সিংহভাগ বাংলাদেশ থেকে যায় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় হোসেন মার্কেটের সামনে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে’ এ মন্তব্য করেন তিনি। এর আগে বিকেল ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি’ শুরু করে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।  

জুলাই ঐক্যের সংগঠকসহ দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন। 
মুসাদ্দিক বলেন, ‘ভারত প্রতিবছর আমাদের দেশ থেকে তাদের বাজেটের ৪০ ভাগের এক ভাগ নিয়ে যায়। আমরা যদি তাদের অর্থ নেয়া আটকে দেয় তাহলে তারা না খেয়ে মরবে।’

জানা গেছে, জুলাই ঐক্যের ডাকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ মিছিলটি নিয়ে বিক্ষুব্ধরা ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার পর পুলিশি বাধার  মুখে পড়ে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা সাধারণ জনতাকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে বসে পড়ে এবং সমাবেশ শুরু করে।

কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত পুলিশ কঠোর নিরাপত্তা বলই তৈরি করেছে। বাড্ডা গুলশান লিঙ্ক রোড ব্যারিকেড দিয়ে পুলিশ বন্ধ করে দিলেও তা অতিক্রম করা হয় এবং নতুন বাজার ও এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 




  বিষয়:   ইন্ডিয়ান হাইকমিশন  জুলাই ঐক্য  মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ  ঘেরাও 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy