হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট নির্মাণ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা তোয়াক্কা না করেই একটি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। মহামান্য সুপ্রিম

2025-12-17T17:26:15+00:00
2025-12-17T17:26:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট নির্মাণ
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৯)
X

রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা তোয়াক্কা না করেই একটি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থিতিবস্থা (Status Quo) বজায় রাখার আদেশ অমান্য করে একটি চক্র সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।

ঘটনার বিবরণ: অনুসন্ধানে জানা যায়, উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় 'খান মার্কেট' (যা আগে ফালুর মার্কেট নামে পরিচিত ছিল) নামক একটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। উত্তরখান মৌজার ২৪.৪৫ শতাংশ জমির ওপর এই নির্মাণকাজ চলছে। 

সংশ্লিষ্ট জমির খতিয়ান ও দাগ নম্বরগুলো হলো: সি এস খতিয়ান ৮২১, এস এ ১২৫১, আর এস ১৮৪৭ এবং সিটি খতিয়ান ৫৫১৪। দাগ নম্বর সি এস ও এস.এ ৮৪২, আর এস ২৫১৫ এবং সিটি ২৩৪০০।

আদালতের নির্দেশনা: অনুসন্ধানী সূত্র মতে, ওই জমি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-৯০৬৮/২০২৪) দাখিল করা হয়েছিল। রিটের প্রেক্ষিতে আদালত ওই জায়গায় স্থিতিবস্থা (Stay Order/Status Quo) জারি করেন। আইন অনুযায়ী, স্থিতিবস্থা জারি থাকা অবস্থায় জমির আকার বা প্রকৃতির কোনো পরিবর্তন বা নতুন কোনো স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ।

থানা পুলিশের বক্তব্য: এ বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, "এই বিষয়ে আমার কাছে কেউ আসেনি। হাইকোর্টের নির্দেশনার বিষয়েও আমি জানি না। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে আমি বিষয়টি খতিয়ে দেখব।"

আদালতের আদেশ অমান্য করে এমন নির্মাণকাজ চলায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy