শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৪লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শেরপুর সদর উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

2025-12-17T17:34:34+00:00
2025-12-17T21:53:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৪লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৯:৫৩ পিএম  (ভিজিট : ১৫০)
X

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শেরপুর সদর উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

১৭ ডিসেম্বর (বুধবার) সকাল থেকে বিকাল পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও শেরপুর সদর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালতে নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

০১। জিহান জিগজ্যাগ অটো ব্রিকস-০৫, সুলতানপুর, বাজিতখিলা, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০২। মেসার্স এ এইচ ব্রিকস, নৌহাটা, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৩। মেসার্স মুন ব্রিকস, কান্দিপাড়া, মির্জাপুর, বাজিতখিলা, শেরপুর সদর, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৪। মেসার্স আর ইউ বি ব্রিকস, নওহাটা, তাতালপুর, শেরপুর সদর,শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে,  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Loading...
Loading...

সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy