ব্যাগেজ নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন

কামাল হোসেন

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে এক আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ

2025-12-17T17:37:15+00:00
2025-12-30T16:05:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ব্যাগেজ নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন
কামাল হোসেন
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৪:০৫ পিএম  (ভিজিট : ৫৪)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে এক আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে সেবার মান বাড়াতে ব্যাগেজ পরিবহনে নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে।

এই নতুন ব্যবস্থার ফলে বিমানের নিজস্ব অভ্যন্তরীণ ফ্লাইটসহ অন্যান্য সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজ ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ক্যামেরার নজরদারিতে থাকবে। এর মাধ্যমে অপারেশনাল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে ব্যাগেজ নিরাপত্তা আরও জোরদার হবে এবং যাত্রীদের আস্থা বৃদ্ধি পাবে। কোনো যাত্রী ব্যাগেজ সংক্রান্ত অভিযোগ করলে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত সত্যতা যাচাই এবং কার্যকর সমাধান দেওয়া সম্ভব হবে। এই পদ্ধতি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনে করে, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির এই ব্যবহার পেশাদারিত্ব ও যাত্রীবান্ধব সেবার একটি অনন্য উদাহরণ। যাত্রীদের নিরাপত্তা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমান সবসময় আধুনিক ও কার্যকর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy