শ্রীপুরে ১৬টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ গুদাম থেকে ১৬টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময়

2025-12-17T18:45:40+00:00
2025-12-17T18:45:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ১৬টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৯০)
X

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ গুদাম থেকে ১৬টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ভেজাল সার তৈরির বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল সার তৈরির কাঁচামালসহ ভেজাল সার জব্দ করেন।

এসময় ভায়াডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটন ও ভেজাল জৈব সারসহ বিভিন্ন ধরনের ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ করেন। জব্দ করা ভেজাল সারের বাজার মূল্য ১৮লাখ টাকা।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ, জানান, ভেজাল সার থাকার গোপন সংবাদে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি তালাবদ্ধ গুদামে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধরনের ১৬ টন ভেজাল সার, ভেজাল সার তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করে সীলগালা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। 

এসময় উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবুল আলম ও আফরোজা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল, উপ সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy