ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর

2025-12-17T18:54:12+00:00
2025-12-17T18:54:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির ওয়াহাব আকন্দ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৬৮)
X

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর আগে ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।    

এর আগে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিম প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী আচরনবিধির নানা বিষয়াদি তুলে ধরে বলেন, এবারের নির্বাচনের আচরনবিধিতে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্টদের আচরনবিধি সর্ম্পকে জানতে এবং মানতে হবে। অন্যথায় যেকোন সময় আচরবিধি লঙ্গনের ঘটনায় যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করা হবে।    

এ সময় সদর আসনের জনগণের কাছে দোয়া এবং ভোট প্রার্থণা করে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, সদর আসনের জনগণ আমার আস্থা এবং বিশ্বাসের স্থান। বিগত ১৮ সালের নির্বাচনেও তারা আমার পাশে ছিল, আশা করছি এবারও এই আসনের জনগণ তাদের রায় ধানের র্শীষের পক্ষে দিবে। আমি দলের মনোনীত প্রতিনিধি মাত্র।    

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের ভয় বা শঙ্কা আছে কী-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওয়াহাব আকন্দ বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিগত সময়ে জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রামে কাজ করেছি, কোন অপশক্তি বা স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দমিয়ে রাখতে পারবে না। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা জীববাজী রেখে আন্দোলন সংগ্রাম করে হটিয়েছে, তারা কোন অপশক্তিকে ভয় পায় না।      

মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: হোসনে আরা, প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, জগলুল হায়দার, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমূখ।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy