নেছারাবাদে ৫৩ জন হাফেজকে পাগড়ি পরালেন ছারছিনা দরবারের পীর সাহেব

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদে আজ সকাল ১২ টায় সুটিয়াকাঠি ইউনিয়নের জোড় ব্রীজ এলাকায় অবস্থিত আলহাজ্ব আব্দুর র‌উফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া

2025-12-17T19:21:30+00:00
2025-12-17T19:21:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে ৫৩ জন হাফেজকে পাগড়ি পরালেন ছারছিনা দরবারের পীর সাহেব
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ২২৪)
X

পিরোজপুরের নেছারাবাদে আজ সকাল ১২ টায় সুটিয়াকাঠি ইউনিয়নের জোড় ব্রীজ এলাকায় অবস্থিত আলহাজ্ব আব্দুর র‌উফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ২২তম বার্ষিক ঈসালে সাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিল উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, দ্বীনি বয়ান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাফেজে কুরআন পাগড়ি প্রদান অনুষ্ঠান। এ বছর মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে মোট ৫৩ জন ছাত্র হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। এ সময় তিনি হাফেজদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন এবং কুরআনের আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ধরনের মাহফিল দ্বীনি শিক্ষা বিস্তার ও কুরআনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy