দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মিডিয়া ক্যাম্পেইন

দুর্গাপুর প্রতিনিধি

সারাবাংলা

বেসরকারী উন্নয়নসংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, জিও-এনজিও প্রতিনিধি, প্রবীণ, প্রতিবন্ধী

2025-12-17T19:36:07+00:00
2025-12-17T19:36:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মিডিয়া ক্যাম্পেইন
দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৫০)
X

বেসরকারী উন্নয়নসংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, জিও-এনজিও প্রতিনিধি, প্রবীণ, প্রতিবন্ধী ব্যাক্তি ও ডিসি কমিটির ব্যাক্তিবর্গের অংশগ্রহণে এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় রেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়ন ও সহযোগীতাপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, প্রতিবন্ধী ও সমাজকল্যান ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্পের এমিনেটর সারেন তজু এর সঞ্চালনায়, প্রধান অতিথি‘র আলোচনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। 

অন্যদের মাঝে আলোচনা করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি এলটুস নকরেক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহন মিয়া, সাবেক সাধারন সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক ধ্রুব সরকার, আল নোমান শান্ত, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার, সাধারন সম্পাদক শফিকুল আলম সজিব, সাবেক সভাপতি সজিম সাইন, সাবেক সম্পাদক রাজেশ গৌড় সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরবর্তিতে ২০১৬ সাল থেকে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নে প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে উক্ত প্রকল্প যে ভুমিকা রেখে আসছে তার উপর এক ভিডিও প্রতিবেদন তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে এ বিষয়ে নতুন নতুন পরামর্শ গ্রহন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy