বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করণ বিষয়ক সংলাপ

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে পিডব্লিউডি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা-এর সাথে একটি সংলাপ এবং স্কুল

2025-12-17T20:17:01+00:00
2025-12-17T20:17:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করণ বিষয়ক সংলাপ
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ১১৩)
X

খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে পিডব্লিউডি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা-এর সাথে একটি সংলাপ এবং স্কুল ঝরে পড়া শিশুদের তালিকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান। 

সংলাপে মোট ৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ২ জন সিবিও নেতা, ১৪ জন ইউএনডিএস নেতা, শিশু ফোরাম এবং যুব ফোরামের নেতারা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডব্লিউডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং খুলনার প্রধান শিক্ষক ফোরামের সম্পাদক মো. লিয়াকত হোসেন, ফেরদৌস আরা, ছবি রানী সরদার, রত্না দেবনাথ, এটিইও, খুলনা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এবং তিনি থানা শিক্ষা কর্মকর্তার কাছে ৮৮ জন স্কুল থেকে ঝরে পড়া শিশুদের তালিকা হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু। অতিতেও খুলনার শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থাপনা নির্মাণসহ বিভিন্ন সহযোগিতা করেছে এবং বর্তমানে বর্তমানে শিক্ষা নিয়ে তাদের সকল কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনে ভিতর বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণে খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা নিশ্চিত করা হবে। 

এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ইউএনডিএস ও সিবিও নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy