হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থীর প্রথম মনোনয়নপত্র সংগ্রহ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার সাথীর কাছ থেকে স্বতন্ত্র এমপি

2025-12-17T20:39:43+00:00
2025-12-17T20:39:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থীর প্রথম মনোনয়নপত্র সংগ্রহ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৮৪)
X

হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার সাথীর কাছ থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক ও সমাজসেবক আফছার আহমেদ রুপক।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আফছার আহমেদ রুপক বলেন, আমি বাড়ি বানিয়াচংয়ে, আমি আপনাদেরই সন্তান। “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই নির্বাচনে এসেছি। বানিয়াচং–আজমিরীগঞ্জের প্রতিটি মানুষ আমার পরিবার।” এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।

দীর্ঘদিন ধরে তিনি এই জনপদের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে মাঠে রয়েছেন। পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম-গঞ্জে নিরলস গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, সমস্যা শোনা ও সমাধানের চেষ্টা করে ইতোমধ্যেই ভোটারদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।

মানবিক কর্মকাণ্ডে আফছার আহমেদ রুপক একটি পরিচিত নাম। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গরিব, অসহায় ও দুস্থ রোগীদের ভর্তি করানো থেকে শুরু করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। অসংখ্য পরিবার তাঁর সহযোগিতায় নতুন করে বেঁচে থাকার আশার আলো পেয়েছে বলে জানান স্থানীয়রা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়ে আফছার আহমেদ রুপক বলেন, “এই আসনের মানুষের অধিকার, ন্যায়বিচার ও মানবিক উন্নয়নের জন্য আজীবন লড়াই করাই আমার লক্ষ্য।”

তিনি বানিয়াচং–আজমিরীগঞ্জবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy