এই উপজেলার খুনের রাজনীতি তিনিই প্রচলন করেছেন: মনোনয়নবঞ্চিত প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত বিজয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ আসনের দলটির

2025-12-17T20:55:05+00:00
2025-12-17T20:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এই উপজেলার খুনের রাজনীতি তিনিই প্রচলন করেছেন: মনোনয়নবঞ্চিত প্রার্থী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৪৩)
X

দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত বিজয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ আসনের দলটির মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেন, কুমিল্লা-১০ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি হত্যার সঙ্গে জড়িত। এই উপজেলার খুনের রাজনীতি তিনিই প্রচলন করেছেন।

বুধবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে র‍্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল, এরপর দীর্ঘ ১৭ বছর আমার জীবন যৌবন কেটেছে কারাগারে থেকে। দলের প্রয়োজনে এবং কুমিল্লা ১০ আসনের উন্নয়নে সব সময় পাশে ছিলাম। ৩ নভেম্বর দল থেকে যে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল সেখানে আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বঞ্চনা আমার সঙ্গে মুনাফেকি। তা নাঙ্গলকোটের মানুষ যেমন জানে, সারা বাংলাদেশের মানুষও জানে। মনোনয়ন বঞ্চনার পর আপনারা আমার সাথে থেকে দলের কেন্দ্রীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, দলের চূড়ান্ত মনোনয়ন আপনাদের পক্ষে আসবে। 

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy