প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম (ভিজিট : ১০৫)

X
মহান বিজয় দিবসে নাটোরের সিংড়ায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার সকালে সিংড়া কোর্ট মাঠের পাশে শহীদ মিনারে ওই পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া এনসিপির আহবায়ক মাহবুর হোসেন,সদস্য সচীব মিজানুর রহমান, জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচীব হুজাইফা, জেলা এনসিপির সদস্য মিঠু আহম্মেদ, উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শাহিন রেজা, আশিক রহমান, সদস্য জিয়া, মালেক, জুলাই শহীদের পিতা ও উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, শহীদের পিতা, জুলাই ও গণঅভ্যুত্থান সম্পাদক মতলেব হোসেন, যুব শক্তি সদস্য শান্ত,কেন্দ্রীয় যুবশক্তি নেতা মেহেদি, যুবশক্তি সদস্য তানভীর, কেন্দ্রীয় যুবশক্তি সংগঠকের পিতা আবুল হোসেন।
শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সিংড়া এনসিপির আহবায়ক মাহবুর হোসেন জানান, ১৯৭১ সালে বীর শহীদরা জীবন উৎসর্গ করে বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। দেশ স্বাধীন হলে প্রকৃতপক্ষে আমরা পরাধীনতায়ই আবদ্ধ ছিলাম। ২০২৪ সালে এনসিপিসহ দেশের আপামর জনগণ ওই শহীদদের উত্তরসূরী হিসাবে রাজপথে সংগ্রাম করে দেশকে ফ্যাসিজম মুক্ত করেছে। তাই ৭১ এর শহীদদের সাথে ২৪ এর আন্দোলনকারীদের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা।