আসন্ন নির্বাচন একটি অদৃশ্য ষড়যন্ত্রের মধ্যে যাচ্ছে: তাহসিনা রুশদীর

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের

2025-12-17T21:28:42+00:00
2025-12-17T21:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসন্ন নির্বাচন একটি অদৃশ্য ষড়যন্ত্রের মধ্যে যাচ্ছে: তাহসিনা রুশদীর
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আসন্ন নির্বাচন একটি অদৃশ্য ষড়যন্ত্রের মধ্যে যাচ্ছে। সেখানে মিডিয়ার ষড়যন্ত্র আছে। যেখানে বিভিন্ন প্রকার অপপ্রচার বেশিবেশি সামাজিক মাধ্যমে ভাইরাল করে মানুষকে কনফিউজড করা হচ্ছে।

বুধবার বিকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

তাহসিনা রুশদীর আরো বলেন, সাংবাদিকরা নির্ভিক এবং সত্য প্রকাশে অবিচল। অনেক সময় দেখা যায় সাংবাদকরা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করেন। সেখানে মুল যে বক্তব্য বা সত্য বিষয়টি থাকে সেগুলো আমরা জানতে পারিনা। একজন্য সত্যপ্রকাশে সাংবাদিকরা কোন দলের সাথে যেন সম্পৃক্ত না হয়ে যান। বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করেছিল। এমনকি বিচার বিভাগকেও দলীয়করণ করায়, বিগত ১৫ বছর আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম।

ইলিয়াস পত্নী লুনা আরো বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু বিষয় নিয়ে এমনভাবে অপপ্রচার, ভূয়া ও মিথ্যা তথ্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, যা মানুষ বিশ্বাসও করছে। এসব গুজব প্রতিরোধ করতে গণমাধ্যমকর্মীরা যদি এরকম প্রত্যেকটি ঘটনার সত্যতা বা মিথ্যা সংবাদের কাউন্টার নিউজ করে আসল সত্যটা তুলে ধরলে জনগন উপকৃত হবে। কারন ফেসবুক, ইউটিউবে এমনভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সত্য-মিথ্যা যাচাই করতে একমাত্র ভরসা প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়া। তাই মূলধারার সাংবাদিকদের এ ভূমিকা অপরিসীম।

মতবিনিময় সভায় লুনা আরো বলেন, সিলেট-২ আসনের সম্মানীত ভোটারদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগীতায় কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে, নারীদের কল্যাণে, তৃণমূল পর্যায়ে কাঙ্খিত চিকিৎসা সেবা পেীঁছিয়ে দিতে, খেলাধুলার প্রসার বৃদ্ধি, দক্ষ যুব শক্তি সগড়ে তুলতে এবং নদী-নালা উদ্ধার ও পুনখনন করার কাজে অগ্রাধিকার দিব।

আসন্ন নির্বাচনে তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, সিলেট-২ আসনে আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এলাকায় মানুষের সাথেও দীর্ঘদিন ধরে কাজ করছি। দেশবাসী জানেন আমার স্বামী এম. ইলিয়াস আলীর সাহসী ভূমিকা, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে ঈর্শান্বিত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছে। এখন তার অনুপস্থিতিতে এম. ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে সকলের সার্বিক সহযোগিতা চাই। আগামীর নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিশন ঘোষণা করেছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে সেগুলো বাস্তবায়ন করবে। কারণ উন্নয়নের একমাত্র দলই হলো বিএনপি।

বিশ্বনাথের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, যুক্তরাজ্যে ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল মিয়া, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy