প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১০ এএম (ভিজিট : ৫৯)

X
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়ন বিএনপি ভোটকেন্দ্রের কমিটি গঠনকল্পে এক সভা বুধবার রাত সাতটায় অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি নিজামের চট্টগ্রাম নগরের বাসভবন প্রাঙ্গনে ভোটকেন্দ্রে কমিটি গঠনের এই সভায় হয়। সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি'র মনোনীত ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম প্রধান অতিথি হিসেবে আসন্ন নির্বাচনের ভোট ভোটকেন্দ্রে কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন মাদকসহ কোন অপকর্মের সাথে জড়িত ব্যক্তিকে কমিটিতে সম্পৃক্ত করা যাবে না। বিএনপি'র ত্যাগী নেতাকর্মী ও ভালো মানুষদের ভোট কেন্দ্র কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী একটি দল বেহেস্তের টিকিট দেয়ার নামে মহিলাদেরকে বিভ্রান্ত করছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন সর্বোচ্চ ভোটে ধানের শীষের প্রার্থীকে জয় যুক্ত করতে হবে। তিনি মান অভিমান ভেঙ্গে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আনোয়ারা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি নাজিমুদ্দিন মুন্সী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সেলিম মেম্বার, মারুম নিজাম হানিফ মিয়া, আক্তারুন্নবী চৌধুরী, নুরুল আবচার, বুলবুল আহমদ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক