বাকেরগঞ্জে ভরপাশায় বিএনপির কর্মীসভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, কর্মীসভাসহ নানা

2025-12-18T10:51:41+00:00
2025-12-18T10:51:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে ভরপাশায় বিএনপির কর্মীসভা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ এএম   (ভিজিট : ১২৩)
X

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, কর্মীসভাসহ নানা ধরনের প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নির্দেশনায় বুধবার (১৭ ডিসেম্বর) ভরপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৩টায় ভরপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ খান শহীদ ও সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের যৌথ সঞ্চালনায় এবং ভরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা রুহুল আমিন জোমাদ্দার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য অহিদুল ইসলাম স্বপন সিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. আলমগীর হোসেন শাহীন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, সাবেক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মাসুদ খান, বিএনপি নেতা গাজী জিয়া উদ্দিন চুন্নু, সাবেক ছাত্রনেতা আল মামুন হাওলাদার, বিএনপি নেতা সামিম আহমেদ সমির, তুহিন হাওলাদার ও টিটু হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy