
X
জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আঃ কাইয়ূম গাজীর সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় ওসি আঃ কাইয়ূম গাজী বলেন যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত এই জনপদে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের গঠনমূলক সহযোগিতা পেলে ইসলামপুর থানাকে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে আমরা দৃঢ়ভাবে কাজ করতে পারব।
তিনি এ সময় সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ফিরোজ খান লোহানী, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল, পল্লীকণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সামাদ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে থানার সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য সময়মতো প্রশাসনের নজরে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিমা সুলতানা, দপ্তর সম্পাদক হোসেন রানা, সদস্য লিয়াকত হোসেন লায়ন, আলমাছ হোসেন আওয়াল, শফিকুল ইসলাম ফারুক, রফিকুল ইসলাম রঞ্জু, হেলাল উদ্দিন, হাসর আলী, সৈয়দ এনামুর হাসান রকিব, এমদাদুল হক, হোসেন শাহ ফকির, মনির হোসেন, মোতালেব মিয়া, মফিজুল সরদার, খন্দকার সুমন, রুবেল মিয়া, আরেফিন সুমনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামপুরকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।