ইন্দুরকানী ইউএনও-ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান ও ইন্দুরকানী

2025-12-18T11:26:06+00:00
2025-12-18T11:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দুরকানী ইউএনও-ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ এএম   (ভিজিট : ১২০)
X

পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হাওলাদার।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও বাড়ানো সম্ভব। তিনি আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় ওসি মো. শামিম হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।

সভা শেষে নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy