প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ এএম (ভিজিট : ১১৮)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগার।
বুধবার (১৭ ডিসেম্বর)দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তাপস পাল'র কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ সময় উপছিলেন,উপজেলা নির্বাচন অফিসার মনিরুল ইসলাম, ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমীর ডা.মহির উদ্দিন,ফরিদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মন্ডল,সাবেক আমীর সাপিনুল ইসলাম ও চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল ।