ঝালকাঠি পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও যুব রেড

2025-12-18T11:30:34+00:00
2025-12-18T11:30:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ এএম   (ভিজিট : ৩৮)
X

ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার সকালে শহরের পুলিশ লাইন এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছাসার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা ও জোপঝাড় পরিষ্কার করেন। এ কাজে সহযোগিতা করেন ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

একযোগে শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy