রামগতিতে চতুর্থ রামগতি উপজেলা স্কাউট সমাবেশ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে চতুর্থ রামগতি উপজেলা স্কাউট সমাবেশ ও মহা তাবু জলসা শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা

2025-12-18T11:49:50+00:00
2025-12-18T11:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে চতুর্থ রামগতি উপজেলা স্কাউট সমাবেশ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৯ এএম   (ভিজিট : ১৩৬)
X

লক্ষ্মীপুরের রামগতিতে চতুর্থ রামগতি উপজেলা স্কাউট সমাবেশ ও মহা তাবু জলসা শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা শাখার আয়োজনে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ মুলক কার্যক্রম শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বুধবার (১৭ডিসেম্বর) সন্ধ্যা আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা কমিশনার মুহাম্মদ আবু সায়েদ,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহসভাপতি বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা সাইদুর রহমান স্বপন, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বদরুল হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ সামিউল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আফজাল হোসাইন, সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা সাধারণ সম্পাদক গোলাম শওকত এমরান, অন্যান্যদের বক্তব্য রাখেন আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, রামগতি রব্বানীয়া ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার , রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম, উপজেলা স্কাউট সহকারী কমিশনার মোঃ মোমিন উল্যাহ।
তরুণরাই স্কাউটিং এর মূলভিত্তি প্রতিপাদ্যকে কে সামনে রেখে উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৪ জন শিক্ষার্থী, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ মোট ২৬৬ জন এতে অংশ নেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্কাউট হচ্ছে বিশ্বব্যাপী যুবকদের জন্য একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী  আন্দোলন এটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল তিনি একজন বৃটিশ নাগরিক বৃটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যাপ্টেনেন্ট জেনারেল তার লক্ষ্য ছিল বিশ্ব ব্যাপী যুবকদের শারীরিক মানসিক আধ্যাত্ত্বিক বিকাশে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মানবিক ও সামাজিক কাজে সদা প্রস্তুত রাখা। তারই ধারাবাহিকতায় আজ তা বিশ্বব্যাপী বিসৃত ও সমাদৃত। এর মাধ্যমে সমাজের অনৈতিক কর্মকান্ড কমে আসবে আশাকরি। তিনি তরুনদের আরো মনোযোগী হওয়ার আহবান জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy