প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম (ভিজিট : ৭৯)

X
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন, উজিরপুরের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালবেলায় উজিরপুর উপজেলা চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালীতে অভিবাসীদের অধিকার, নিরাপদ ও বৈধভাবে বিদেশগমন, দক্ষতা উন্নয়ন এবং রেমিটেন্সের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। এতে প্রবাসী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, পরিসংখ্যান দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা বলেন, দক্ষতা অর্জন করে বিদেশে গেলে কর্মসংস্থান যেমন নিরাপদ হয়, তেমনি রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।