প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:০৭ পিএম (ভিজিট : ৯৯)

X
লক্ষ্মীপুরের রামগতিতে আন্তর্জাতিক অভিভাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সামনে থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অংশগ্রহনে এ উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ আফজাল হোসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন, উপজলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী স্নেহাল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভীরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ, লক্ষ্মীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি টি সি) বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম, তথ্য সেবা অফিসার কামরুল নাহার।
দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ প্রতিপাদ্যক সামনে রেখে সভাপতি বলেন দেশের আয়ের বেশির ভাগ অর্জিত হয় বিদেশি রেমিট্যান্স থেকে এদেশের বিশাল জনগোষ্ঠী বিদেশি শ্রমবাজারে নিয়োজিত বিদেশগামীদের কাজের দক্ষতা অর্জন করে তৈরি করতে পারলে দেশের আয় আরো বাড়বে। কাজেই বিদেশি শ্রমবাজার ধরে রাখতে দক্ষতা অর্জনের বিকল্প নেই।