আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয়

2025-12-18T13:10:33+00:00
2025-12-18T13:17:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:১০ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ১:১৭ পিএম  (ভিজিট : ১৩৭)
X

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী এবং আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে দিবসদ্বয় পালন করেছে আটোয়ারী উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নবাগত আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী’র নেতৃত্বে র‌্যালী শেষে তার সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পঞ্চগড়ের সিভিল ইনস্ট্রাকটর সনাতন চন্দ্র বর্মনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সমাজ সেবা অফিসার (অ:দা:) মোঃ আবু তাহের, নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, আনসার ভি.ডি.বি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুর রহমান মানিক, আইসিটি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, প্রবাসী কল্যান ব্যাংকের একাউন্টেন্ট মোঃ জালাল উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

উল্লেখ্য, মূলত: বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের নায্য অধিকার রক্ষায় আন্তর্জাাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করেন। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy