কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামক ফার্মেসি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭

2025-12-18T13:24:38+00:00
2025-12-18T13:24:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ী নিহত
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ পিএম   (ভিজিট : ৬১)
X

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামক ফার্মেসি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া উপজেলা হাসপাতালের সম্মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামের বাসিন্দা এবং হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির সত্ত্বাধিকারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে  হাসপাতালের সম্মুখে প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। এদিকে ফার্মেসী ব্যবসায়ী সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শহরের ব্যবসায়ীসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে তার মরদেহ দেখতে এসে ভীড় জমান।  

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy