সিআইপি সম্মাননা পেলেন মালয়েশিয়ার শিল্পপতি ইকবাল

চান্দিনা (প্রতিনিধি) কুমিল্লা

সারাবাংলা

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি

2025-12-18T15:06:17+00:00
2025-12-18T15:06:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিআইপি সম্মাননা পেলেন মালয়েশিয়ার শিল্পপতি ইকবাল
চান্দিনা (প্রতিনিধি) কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম   (ভিজিট : ৬১)
X

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। তিনি বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মোহাম্মদ ইকবাল হোসাইন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের কৃতি সন্তান। তিনি আনোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মজীবনের মাধ্যমে কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে নিজেকে একজন সফল শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে মালয়েশিয়ায় তাঁর মালিকানাধীন ছয়টি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কর্মরত রয়েছেন, যাদের একটি বড় অংশ বাংলাদেশি। ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি নিজ এলাকা চান্দিনার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে সমাজসেবক হিসেবেও পরিচিতি পেয়েছেন।

সিআইপি সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইকবাল হোসাইন বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশে বাংলাদেশের পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি’ হিসেবে নির্বাচিত করা হয়। এদিন সম্মাননা প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা ড. আসিফ নজরুল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy