একহাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মুখে হাসি ফুটালো উপজেলা প্রশাসন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-’২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র

2025-12-18T15:32:02+00:00
2025-12-18T15:32:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একহাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মুখে হাসি ফুটালো উপজেলা প্রশাসন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-’২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধান বীজ, গম বীজ এবং সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় পরিষদ চত্বরে এই মহৎ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার তার বক্তব্যে বলেন, "বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফলন বাড়াতে সাহায্য করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।"

​ উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৫-'২৬ অর্থ বছরে রবি মৌসুমে এই কর্মসূচির আওতায় ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপকরণ প্রদান করা হচ্ছে। তিনি বিস্তারিত উল্লেখ করেন: হাইব্রিড ধান ১০০ জন  কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ, ১০ কেজি ডিএপি  এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উফশী উন্নত ফলনশীল ধান ৮০০ জন কৃষক পাচ্ছেন ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। গম আবাদের জন্য ১০০ জন কৃষককে দেওয়া হচ্ছে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি , ১৮ কেজি এমওপি, ৭ কেজি জিপসাম।

​তাছাড়াও, গম চাষের জন্য প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের বীজ সংরক্ষণের জন্য ৩টি ড্রাম ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে, যা কৃষকদের ফসল সংরক্ষণে আরও বেশি সাহায্য করবে।

​উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, এই প্রণোদনা বিতরণের প্রধান লক্ষ্য হলো বোরো ধান (উফসী ও হাইব্রিড) এবং গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা, যা দেশের সামগ্রিক খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy