প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম (ভিজিট : ১৪৭)

X
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় 'ডেভিল হান্ট ফেস টু' নামক বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এনসিপির তিনজন সক্রিয় ব্যক্তিকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ, টুঙ্গিপাড়া থানার এসআই মনির হাসান এর নেতৃত্বে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নির্দেশে,পৃথক অভিযান চালিয়ে পাটগাতি বাজার ও কুশলি এলাকা থেকে আওয়ামী লীগের দুই নেতা এবং শ্রীরাম কান্দি এলাকা থেকে একজন এনসিপির এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,জানে আলম শেখ পিতা: মৃত শেখ গোলাম মাওলা গ্রাম: পাটগাতি তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য, অন্যজন হলেন, ওমর আলী সাবেক ইউপি সদস্য এবং কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আলম শেখ, পিতা: মৃত লেওকত শেখ ,গ্রাম: শ্রীরাম কান্দি তিনি গোপালগঞ্জ সদর থানার ৫৫ নম্বর ইজাহারভুক্ত মামলার আসামি (জুলাই ১০ নং মামলা) জানে আলম শেখ ও ওমর আলীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত মামলা নম্বর ২/২৫ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১২ টার দিকে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও চলমান নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।