মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের মোবাইল ফোন ও টিভি আসক্তির মাঝে নজরদারির অভাবে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক

2025-12-18T16:00:17+00:00
2025-12-18T16:00:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ পিএম   (ভিজিট : ৯৫)
X

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের মোবাইল ফোন ও টিভি আসক্তির মাঝে নজরদারির অভাবে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাবঘর এলাকায়। নিহত সাফওয়ান ওই গ্রামের কাভার্ডভ্যানচালক মানিক সিকদারের ছেলে।

শিশুটির বাবা জানান, তিনি বিকেলে কাজে বের হলে সাফওয়ান ঘরে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা সৌর বিদ্যুতের তার শিশুটির গলায় পেঁচিয়ে গেলে শ্বাসরোধ হয়ে সে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘরে থাকা ব্যাটারিবিহীন সৌর বিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে মৃত্যু হয়। এ সময় শিশুটির মা মোবাইল ফোন ও টেলিভিশনে ব্যস্ত ছিলেন। শিশুটির বোনও তার পাশে থাকলেও কিছু বুঝতে পারেনি।

পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে উঠেছে শিশুদের প্রতি অভিভাবকদের আরো সতর্ক হওয়ার আহ্বান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy