সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু আর নেই

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক জাকিউল ইসলাম খান টিপু (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল

2025-12-18T16:13:04+00:00
2025-12-18T16:16:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু আর নেই
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৪:১৬ পিএম  (ভিজিট : ৪০)
X

জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক জাকিউল ইসলাম খান টিপু (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে তিনি গত ১৪ ডিসেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন।

জাকিউল ইসলাম খান টিপু একাধারে সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকসহ বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যুব রেড ক্রিসেন্ট ইউনিট জামালপুরের সাবেক যুব প্রধান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রহ্মপুত্র ব্যান্ডের কর্ণধার, কলতান কচিকাঁচার মেলা জামালপুরের সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের জামালপুরের নিজস্ব প্রতিবেদক, স্টুডিও বাজনার স্বত্বাধীকারী ছিলেন। ছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

জাকিউল ইসলাম খান টিপু শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাউন্ড অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর পৌর শহরের কাঁচারিপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা খানের কনিষ্ঠ সন্তান। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা জানান, গত ১৪ ডিসেম্বর রাতে কর্মস্থল শেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে মোটরসাইকেলে জামালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন জাকিউল ইসলাম খান টিপু। তার বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। আজ বিকেল ৪টায় শহরের সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ মাগরিব একই মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তার বাবা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

জাকিউল ইসলাম খান টিপুর মৃত্যুতে শিল্পকলা একাডেমী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, প্রেসক্লাব ও নাগরিক সংগঠন গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। তার এই অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের পাশাপাশি শূণ্যতা তৈরি হয়েছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy